জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer

খবর
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেষ্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহীমকে ময়মনসিংহবাসীর সংবর্ধনা। গত ২০ জুলাই স্থানীয় শিল্পকলা একোডেমীতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেষ্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহীমকে ময়মনসিংহের স্থানীয় শিল্পকলা একোডেমীতে এক প্রানঢালা নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ময়মনসিংহবাসীর ব্যানারে স্থানীয় জেলা প্রশাসন মুসা ইব্রাহীমকে এই সংবর্ধনা দেয়। এসময় মুসা ইব্রাহীমের স্ত্রী ময়মনসিংহ জজ আদালতের সহকারী জজ উম্মে সরাবন তহুরাসহ জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মন্ডলী, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর কর্মকর্তা, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহীম, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, আওয়ামী লীগ নেতা এডভোকেট জহিরুল হক খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমির আহমেদ চৌধুরী ও প্রেসক্লাব সম্পাদক আতাউল করিম।

 




লোমহর্ষক এভারেষ্ট অভিযানের বিভিন্ন স্মৃতিময় ঘটনা তুলে ধরে সংবর্ধিত মুসা ইব্রাহীম বলেন, "২২ মে ৮ হাজার ৩’শ ফুট উচ্চতায় পৌছি। এ উচ্চতায় মানুষ টিকতে পারে না। খাবারের রুচি থাকে না। শরীর ঘামতে থাকে। অক্সিজেনের সমস্যা দেখা দেয়। তখন নিচে নেমে আসা ছাড়া উপায় থাকে না। সেই মূহুর্তে প্রচন্ড তুষাড় ঝড় শুরু হল। আমার সামনেই ২টি তাবু উড়ে গেল। আমি স্রষ্টার কাছে প্রার্থনা করতে লাগলাম। তুষাড় ঝড় কমে গেল। আবহাওয়া ভাল হয়ে গেল। শেষ পর্যন্ত ২৯ হাজার ৩৫ ফুট উচ্চতায় পৌছলাম। তিনি বলেন এ অর্জন আমার একার নয়, এ অর্জন বাংলাদেশের ১৬ কোটি মানুষের। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্ট চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ানো ছিল আমার স্বপ্ন, আকাঙ্খা, লক্ষ্য। ধৈর্য ও পাহাড়সম প্রতিজ্ঞার কাছে আমি হার মানাতে পেরেছি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেষ্ট। আমরা ৬৭তম দেশ হিসাবে এভারেষ্ট জয় করেছি। নিজেদের অবস্থান ২৯ হাজার ৩৫ ফুট উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। এভারেষ্টের চূড়ায় লাল সবুজের পতাকা উত্তোলন করতে পেরেছি"


প্রকাশের তারিখ: ২০/০৭/২০১০  আগের পাতা