জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer

খবর
আজ ১৫ জুলাই, বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ জেলায় মোট পরীক্ষার্খী ছিল ১৭ হাজার ৭২১ জন তন্মধ্যে উত্তীর্ন হয়েছে ১২ হাজার ৩৩ জন, পাশের হার ৬৭.৯০%।

আজ ১৫ জুলাই, বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল প্রকাশে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকলেও এবার ৩ দিন আগেই ফল প্রকাশিত হয়েছে। ১৫ জুলাই সকাল সাড়ে ৯ টায় শিক্ষা মন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডের প্রধানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফর হস্তান্তর করেন। এরপর দুপুর ১২ টায় প্রথমবারের মত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারনেটে ফলাফল পাঠানো দুটি স্কুলের সাথে কথা বলেন। এ বছর ১০ বোর্ডে মোট পরীক্ষার্খীর সংখ্যা ছিল ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।

ময়মনসিংহ জেলায় মোট পরীক্ষার্খীর সংখ্যা ১৭ হাজার ৭২১ জন। এর মধ্যে উত্তীর্ন পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩৩ জন। জিপিএ-৫ প্রাপ্তর সংখ্যা ৭৮৭ জন এবং পাশের হার ৬৭.৯০%। ময়মনসিংহ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলীম পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্খীর সংখ্যা ৩ হাজার ৬৯৮ জন। এর মধ্যে উত্তীর্ন পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯৯১ জন। জিপিএ-৫ প্রাপ্তর সংখ্যা ৪৯ জন এবং পাশের হার ৮০.৮৮%।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবার ঢাকা বোর্ডেও মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে। এছাড়াও সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪ তম স্থানে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এবং ১৯ তম স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাইলট স্কুল এন্ড কলেজ। সর্বোপরি ঢাকা বোর্ডে ময়মনসিংহ জেলার স্থান ৮ম।

 

 

 



ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ: ১৫/০৭/২০১০  আগের পাতা