|
|
|
|

|
|
|
শতবর্ষের ইতিহাস এবং ঐতিহ্যের অধিকারী ময়মনসিংহ জেলা স্বীয় মহিমায় উজ্জ্বল। উত্তরের গারো পাহাড় এবং বিশাল সমতল ভূমি বেষ্টিত ব্রহ্মপুত্র নদী বিধৌত ময়মনসিংহ জেলা সুদীর্ঘকাল হতে দশের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, সংস্কৃতি- কে করেছে সমৃদ্ধ।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার হচ্ছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উৎকর্ষ একটি 'ডিজিটাল বাংলাদেশ' প্রতিষ্ঠা। সে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে দেশের সকল জেলার সাথে ময়মনসিংহ জেলার জন্য একটি জেলা পোর্টাল তৈরী হচ্ছে। এ পোর্টালটিতে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং তাদের অধস্তন অফিস সমূহের সকল তথ্য, সিটিজেন চার্টার সন্নিবেশ করা হয়েছে। জেলার সকল সরকারী দপ্তর সমূহের তথ্যও এই পোর্টালে সংযোজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ একটি জেলা। জেলার ঐতিহাসিক, দর্শনীয় স্থান সমূহের কিছু চমৎকার আলোকচিত্র পোর্টালে সন্নিবেশিত করার ফলে পোর্টালটি হয়ে উঠেছে আরও বেশী আকর্ষনীয়।
ময়মনসিংহের সাধারণ জনগনের প্রশাসন এবং সরকারী দপ্তর সমূহের কাছে যে প্রত্যাশা রয়েছে তা পূরণকল্পে জেলা পোর্টালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সর্বোপরি এই পোর্টালের মাধ্যমে সকলের নিকট একটি পজিটিভ ময়মনসিংহের প্রতিচ্ছবি ফুটে উঠবে বলে আমি আশা করছি।
|
|
|
|
লোকমান হোসেন মিয়া জেলা প্রশাসক ময়মনসিংহ
|
|
|