জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
ফুলবাড়ীয়া

ভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভ


উপজেলা পরিষদ ভবন, ফুলবাড়ীয়া




উপজেলা ভূমি অফিস, ফুলবাড়ীয়া




ফুলবাড়ীয়া থানা




ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিস




বাকতা ইউনিয়ন ভূমি অফিস,
ফুলবাড়ীয়া





ফুলবাড়ীয়া অর্কিড বাগানের
পাশের রেস্ট হাউস





সরকারী প্রাথমিক স্কুলে শিক্ষারত
ছাত্র-ছাত্রীরা










উৎপত্তি ও নামকরণ

ময়মনসিংহ জেলার একটি উপজেলার নাম ফুলবাড়ীয়া। এই ফুলবাড়ীয়া ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় ফুলবাড়ীয়া, ফুলবাড়ী, ফুলচৌকি নামে প্রায় একশ গ্রাম রয়েছে। ফুলবাড়ীয়া, ফুলবাড়ী, ফুলচৌকি নামের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত ফুলবাড়ীয়া, ফুলবাড়ী, ফুলচৌকিগুলোকে অনুসন্ধিৎসু ঐতিহাসিকগণ আধুনিক কালের ডাকবাংলো বলে মনে করেন। অনুমান করা হয় যে, ফুলবাগিচায় সজ্জিত বাড়ীগুলোতে রাজধানী থেকে রাজস্ব আদায়কারী রাজ প্রতিনিধিগণ অস্থায়ী বা সাময়িকভাবে বসবাস করতেন। অন্যদিকে, রাজা বা রাজপুরুষগণের শিকার, ভ্রমন বা বিনোদনের প্রয়োজনেও এগুলো নির্মিত হয়ে থাকতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, লক্ষণ সেনের ভাওয়াল তাম্রলিপিতে অস্থায়ী শাসনকেন্দ্র বা স্কান্দাবার হিসেবে ফলগুগ্রাম ও সুবর্ণ গ্রামের নাম উল্লেখিত হয়েছে। এর সঙ্গেও ফুলবাড়ীয়া নামের সম্পর্ক থাকা বিচিত্র কিছু নয়। ময়মনসিংহ জেলায় ফুলবাড়ীয়া উপজেলা ছাড়াও ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে ফুলবাড়ীয়া নামে একটি গ্রাম রয়েছে। ফুলবাড়ীয়া উপজেলার নামকরণ প্রসঙ্গে কথিত আছে যে, ‘ফুলবাড়ীয়া এলাকায় এক সময় ফুলখড়ি নামে এক প্রকার লম্বা খড় জাতীয় বৃক্ষ জন্মাত। সেই ফুলখড়ি ঘাসের নাম থেকেই ফুলবাড়ীয়া নামের উৎপত্তি।

ভভ

উপজেলা ঘোষণার সাল

১৯৮৩ খ্রিঃ

vvvভভভvvvvvvvvvvvvভভভভভভভভভভ

অবস্থান

উত্তরে ময়মনসিংহ সদর উপজেলা, দক্ষিণে ভালুকা ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা, পূর্বে ত্রিশাল উপজেলা ও পশ্চিমে মুক্তাগাছা ও টাঙ্গাইল জেলায় মধুপুর উপজেলা অবস্থিত।

ভভভভভভভভভভভভভভভভভভভভভভ

আয়তন ও গঠন

আয়তন ৪০২.৪১ বর্গকিলোমিটার। এটি ১টি থানা, টি পৌরসভা (গ শ্রেণীর), ৯টি ওয়ার্ড, ৩৮টি মহল্লা, ১৩টি ইউনিয়ন, ১০৪টি মৌজা, ১৩৭টি গ্রাম নিয়ে গঠিত।


জনসংখ্যা

মোট জনসংখ্যা ৩,৯৬,০১৯ জন (২০০১ সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ২,০১,১৫১ জন, মহিলা ১,৯৪,৮৬৮ জন, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৯৮৪ জন, মোট খানার সংখ্যা ৮৫,৪৪০ টি, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৮%।


প্রাকৃতিক সম্পদ

বনভূমি ৬৫২২.৪২ একর।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার হার ৩৬.৬০% (পুরুষ ৩৮.৮০%, মহিলা ৩৪.৩০%)। মোট প্রাথমিক বিদ্যালয় ২৩৮টি (সরকারী ১০৪টি, বেসরকারী রেজিষ্টার্ড ৭টি, উচ্চ বিদ্যালয় সংলগ্ন ২টি, কিন্ডার গার্ডেন ২১টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ২৯টি, কমিউনিটি ১০টি), নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৬টি, ৯ম শ্রেণীর অনুমতি প্রাপ্ত বিদ্যালয় ১৬টি, মাধ্যমিক বিদ্যালয় ৪০টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৮টি, ডিগ্রী কলেজ ১টি (বেসরকারী), ফাযিল মাদ্রাসা ৭টি, আলিম মাদ্রাসা ১টি, দাখিল মাদ্রাসা ৪৩টি।


পেশা

কৃষি ৬৮.২২%, অকৃষি শ্রমিক ৪.০৪%, ব্যবসা ৯.১৩%, চাকুরি ৪%, অন্যান্য ১৪.৬১%।


কৃষি

মোট জমি ৪০২৪১ হেক্টর। এক ফসলী জমি ২৪৭৩ হেক্টর, দুই ফসলী জমি ২৬৩৫৯ হেক্টর, তিন ফসলী জমি ৬১৪৫ হেক্টর। নীট ফসলী জমি ৩৪৯৭৭ হেক্টর, মোট ফসলী জমি ৭৩৬২৬ হেক্টর, ফসলের নিবিড়তা ২১০%। বর্গাচাষী ৬৯০০ জন, প্রান্তিক চাষী ২৩২৭৮ জন, ক্ষুদ্র চাষী ১৪৩৫৬ জন, মাঝারী চাষী ৫৮৪৪ জন, বড় চাষী ৯৮৯ জন। কৃষি ব্লকের সংখ্যা ৩৯টি, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র ৩৯টি, সয়েল মিনিল্যাব ৫টি, বিএডিসি বীজ ডিলার ২৬ জন, বিসিআইসি সার ডিলার ১২ জন।


সেচ সুবিধা

সেচাধীন জমি ২২৯৫০ হেক্টর। গভীর নলকুপ মোট ৬৩৮টি (বিদ্যুৎ চালিত ৫৮০টি, ডিজেল চালিত ৫৮টি), অগভীর নলকুপ মোট ২৩৩৬টি (বিদ্যুৎ চালিত ২৩৬টি, ডিজেল চালিত ২১০০টি), পাওয়ার পাম্প মোট ৪১৮টি (বিদ্যুৎ চালিত ৩টি, ডিজেল চালিত ৪১৫টি)।


মৎস্য সম্পদ

নিবিড় পদ্ধতিতে মাছ চাষের আওতায় খামার (বেসরকারী বানিজ্যিক খামার) ৪৭০টি, আয়তন ৪২৬.০৯ হেক্টর ও উৎপাদন ১০২৯৪.৫৩ মেট্রিক টন। সনাতন/উন্নত সনাতন পদ্ধতিতে মাছ চাষের আওতায় পুকুর ১১৯৩৪টি, আয়তন ২০৬৩.২৩ হেক্টর ও উৎপাদন ৬০০৩.৫৮ মেট্রিক টন।


পশু সম্পদ

পশু চিকিৎসালয় ১টি, কৃত্রিম প্রজনন উপকেন্দ্র ১টি, কৃত্রিম প্রজনন পয়েন্ট ৩টি। গবাদি পশুর খামার ১৮৮টি, ছাগলের খামার ৬৬টি, মুরগী খামার ৩৫টি, হাঁস খামার ৮৫টি। গরু ১,৮৮,০৫২টি, মহিষ ১৮৮৮টি, ছাগল ৭৫৯২৫টি, ভেড়া ৭৯৫টি, ঘোড়া ১৭৫টি, হাঁস ৬৫১৯০টি, মুরগী ৩২৮৫৪৮টি।


স্বাস্থ্যকেন্দ্র

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি (৩১ শয্যাবিশিষ্ট), পরিবার কল্যাণ কেন্দ্র ১৩টি, উপস্বাস্থ্য কেন্দ্র ৪টি, কমিউনিটি ক্লিনিক ৪০টি। সরকারী অ্যাম্বুলেন্স ১টি।


যোগাযোগ ব্যবস্থা

সড়ক ও জনপথ বিভাগের অধীন মোট রাস্তা ৩৪ কিমি (পাকা রাস্তা ২৮ কিমি, সেমি-পাকা রাস্তা ৬ কিমি)। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীন মোট রাস্তা ৮০৫.৬ কিমি (পাকা রাস্তা ৯৬.৭ কিমি, সেমি-পাকা রাস্তা ১.৮ কিমি, কাঁচা রাস্তা ৭০৭.১ কিমি)।


টেলিযোগাযোগ ও পোষ্টাল সুবিধা

ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ১টি, টেলিফোন কোড ০৯০২৩, পোষ্টাল কোড ২২১৬।


ধর্মীয় প্রতিষ্ঠা

মসজিদ ১২৯৮টি, মন্দির ৪০টি, গীর্জা ৫টি, মাজার ৩টি।


নির্বাচন সংক্রান্ত

নির্বাচনী এলাকা ১৫১ ময়মনসিংহ- ৬। ভোটার সংখ্যা পুরুষ ১২৬৮২০ জন, মহিলা ১২৯৮১০ জন, মোট ২৫৬৬৩০ জন।

English Version