কার্যক্রম
• জেলার সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রণ।
• ভিভিআইপি/ভিআইপিদের নিরাপত্তা বিধান।
• গ্রেফতারী পরোয়ানা তামিল।
• জনগনের জীবন ও সম্পদের নিরাপত্তা।
• সরকারী সম্পদ/স্থাপনার নিরাপত্তা বিধান।
• বিভিন্ন গোয়েন্দা তথ্যাবলী সময়ে সময়ে সরকারের নিকট পেশ।
• কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ।
• যেকোন অপরাধ সম্পর্কে অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ।
• আমলযোগ্য অপরাধ সংক্রান্তে মামলা রুজু ও তদন্তের ব্যবস্থা গ্রহণ।
• বিজ্ঞ আদালতের আদেশ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
• জেলার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ।
• পুলিশ সদস্যদের রিক্রুটমেন্ট ও ইন-সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।
• বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মকান্ড পর্যবেক্ষণ ও নিরীক্ষণ।
• সকল প্রকার ভেরিফিকেশন কার্যক্রম।
• বিভিন্ন পাবলিক আগ্নেয়াস্ত্র পরিদর্শন।
• পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন।
• প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, মহামারী ইত্যাদির সময়ে জনসাধারনকে মানবিক সহযোগিতা প্রদান।
• অপরাধীদের ইতিবৃত্ত সংরক্ষণ।
• কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক শৃংখলার প্রতি লক্ষ্য রাখা।
প্রদেয় সেবা
১) থানায় জিডি করতে আসা ব্যক্তির আবেদনের বিষয়ে ডিউটি অফিসার সর্বাত্মক সহযোগিতা প্রদান করা এবং আবেদনের ২য় কপিতে জিডি নম্বর, তারিখ এবং সংশ্লিষ্ট অফিসারের স্বাক্ষর ও সীলমোহরসহ আবেদনকারীকে প্রদান করা। বর্ণিত জিডি সংক্রান্ত বিষয়ে যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা গ্রহণ করা এবং গৃহীত ব্যবস্থা পুনরায় আবেদনকারীকে অবহিত করা।
২) থানায় মামলা করতে আসা ব্যক্তির মৌখিক/লিখিত বক্তব্য ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক এজাহারভুক্ত করা এবং আগত ব্যক্তিকে মামলার নম্বর, তারিখ ও ধারা এবং তদন্তকারী অফিসারের নাম ও পদবী অবহিত করা। তদন্তকারী অফিসার এজাহারকারীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তাঁকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা এবং তদন্ত সমাপ্ত হলে তাঁকে ফলাফল লিখিতভাবে জানিয়ে দেয়া।
৩) থানায় মামলা করতে আসা কোন ব্যক্তির মামলা ভারপ্রাপ্ত কর্মকর্তা/থানার ডিউটি অফিসার এন্ট্রি করতে অপারগতা প্রকাশ করলে বিষয়টির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৪) আহত ভিকটিমকে থানা হতে সার্বিক সহযোগিতা প্রদান করা এবং এ বিষয়ে থানা অফিসার কর্তৃক সকল মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা।
৫) শিশু/কিশোর অপরাধী সংক্রান্ত বিষয়ে শিশু আইন, ১৯৭৪ এর বিধান অনুসরন করা এবং তাঁরা যাতে কোনভাবেই বয়স্ক অপরাধীর সংস্পর্শে না আসতে পারে তা নিশ্চিত করা। এ জন্য থানায় পর্যায়ক্রমে কিশোর হাজতখানার ব্যবস্থা করা।
৬) মহিলা আসামী/ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
৭) পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর ব্যাপারে জেলা বিশেষ শাখায় ওয়ান ষ্টপ সেবা প্রদান করা।
৮) আহত/মানসিকভাবে বিপর্যস্ত ভিকটিমকে সার্বিক সহযোগিতার জন্য সকল থানায় পর্যায়ক্রমে ভিকটিম সাপোর্ট ইউনিট চালু করা এবং সার্বিক পুলিশী সহযোগিতা প্রদান।
৯) পাসপোর্ট/ভেরিফিকেশন/আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইত্যাদি বিষয়ে সকল অনুসন্ধান প্রাপ্তির ৩ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে থানা হতে সংশ্লিষ্ট ইউনিটে প্রতিবেদন প্রেরণ করা।
১০) থানা হতে বর্ণিত আইনগত সহযোগিতা না পাওয়া গেলে বা কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলে উর্ধ্বতন কর্তৃপক্ষঃ
-------ক) লিখিত অভিযোগ প্রাপ্তির পর ১৫ দিনের মধ্যে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
-------খ) ব্যক্তিগতভাবে হাজির হওয়া ব্যক্তির বক্তব্য মনোযোগ সহকারে শুনে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তা অভিযোগকারীকে অবহিত করবেন।
-------গ) টেলিফোনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
১১) জেলায় কর্তব্যরত সকল অফিসার কর্তৃক প্রতি কার্যদিবসে নির্ধারিত সময়ে সকল সাহায্য প্রার্থীকে সাহায্য প্রদান করা।
১২) থানায় পুলিশ সদস্যগণ কর্তৃক কম্যুনিটির সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা এবং কম্যুনিটি ওরিয়েন্টেড পুলিশ সার্ভিস চালু করা।
১৩) থানা পুলিশের পাশাপাশি কম্যুনিটি পুলিশ কর্তৃক কম্যুনিটিকে সঠিক সহযোগিতা করা।
১৪) অপরাধ দমনে এবং সামাজিক সম্ভাব্য উন্নয়নে কম্যুনিটির সাথে কাজকরণ।
১৫) বিদেশ চাকুরী/উচ্চ শিক্ষার জন্য গমনেচ্ছু প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা।
১৬) ব্যাংক হতে কোন প্রতিষ্ঠান অধিক পরিমাণ টাকা উত্তোলন করলে উক্ত টাকা নিরাপদে নেওয়ার জন্য চাহিদা অনুযায়ী পুলিশ এস্কর্টের ব্যবস্থা করা।
১৭) ট্রাফিক সমস্যা সামাধানে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করা।
শাখা অফিস
|
কার্যালয়ের নাম
|
যোগাযোগ
|
|
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪২৩
ফোন-০৯১-৬৫৭৯৯ (অফিস), ০৯১-৫৪৬২৯ (বাসা)
|
|
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪২৪
ফোন-০৯১-৬৫৭৪১ (অফিস), ০৯১-৫৫৬৮৭ (বাসা)
|
|
সহকারী পুলিশ সুপার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪২৫
ফোন-০৯১-৬৫৭৮১ (অফিস)
|
|
সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪২৬
ফোন-০৯১-৬৫৭৭৫ (অফিস)
|
|
সহকারী পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪২৭
ফোন-০৯০২৪-৫৬০২৯ (অফিস)
|
|
সহকারী পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪২৮
ফোন-০৯০২৫-৫৬০৪৩ (অফিস), ০৯০২৫-৫৬০৫৭ (বাসা)
|
|
ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪২৯
ফোন-০৯১-৬৫৭৫১ (অফিস), ০৯১-৬৫৭৭২ (বাসা)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩০
ফোন-০৯১-৬৭৭৬১ (অফিস), ০৯১-৬৫৬০০ (বাসা)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তাগাছা থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩১
ফোন-০৯০২৮-৭৫২১৩ (অফিস), ০৯০২৮-৭৫৩৯৪ (বাসা)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলবাড়ীয়া থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩২
ফোন-০৯০২৩-৭৩০২৪ (অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, ত্রিশাল থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩৩
ফোন-০৯০২৩-৫৬০১০ (অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, গৌরীপুর থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩৪
ফোন-০৯০২৪-৬৫০০৮ (অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩৫
ফোন-০৯০২৭-৫৬০০৮ (অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, নান্দাইল থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩৬
ফোন-০৯০২৯-৬৪০০৫ (অফিস), ০৯০২৯-৬৪০৮০ (বাসা)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলপুর থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪ ৩৭
ফোন-০৯০৩৩-৫৬০০৩(অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, হালুয়াঘাট থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩৮
ফোন-০৯০২৬-৫৬০১০ (অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধোবাউড়া থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৩৯
ফোন-০৯০৩৪-৫৬০০৩ (অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, গফরগাঁও থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৪০
ফোন-০৯০২৫-৫৬০১৫ (অফিস), ০৯০২৫-৫৬০৬৮ (বাসা)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভালুকা থানা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৪১
ফোন-০৯০২২-৫৬০১৪ (অফিস)
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাকান্দা থানা, ময়মনসিংহ।
ন
|
০১৭১৩-৩৭৩৪৪
|
|
ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৪৩
ফোন-০৯১-৬৫৭৬০ (অফিস)
|
|
কোর্ট ইন্সপেক্টর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ময়মনসিংহ
|
০১৭১৩-৩৭৩৪৪৪
ফোন-০৯১-৬৭১৬৮ (অফিস)
|
|
আর আই, পুলিশ লাইনস, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৪৫
ফোন-০৯১-৬৫৭২৬ (অফিস)
|
|
ট্রাফিক ইন্সপেক্টর, সদর ট্রাফিক, ময়মনসিংহ।
|
০১৭১৩-৩৭৩৪৪৬
ফোন-০৯১-৬৫৭৬৩ (অফিস)
|
|
পুলিশ কন্ট্রোল রুম, ময়মনসিংহ।
|
০১১৯০৮৩৪০১১
ফোন-০৯১-৬৫৭৫০
|
যোগাযোগ
অবস্থানঃ কাচারীঘাট সংলগ্ন প্রধান ডাকঘর হইতে আনুমানিক ১০০ মিটার পূর্বে, ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে।
পুলিশ সুপারের কার্যালয়, ময়মনসিংহ-২২০০।
ফোনঃ ০৯১-৬৫৮৮৮ (অফিস), ০৯১-৬৫৮৯৯ (বাসা)
ফ্যাক্সঃ ০৯১-৬৫৯০০
ই-মেইলঃ
এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।

|