|
প্রশ্নঃ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণ কিভাবে এবং কি কি কাগজপত্র দাখিলের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত হবেন ?
উত্তরঃ ১৯৮২ সনের সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল মোতাবেক আবেদনের সহিত নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ
(ক) সি,এস, পর্চা।
(খ) এস,এ, পর্চা (আর ও আর)
(গ) দলিল, ভায়াদলিল।
(ঘ) নাম খারিজ।
(ঙ) হাল সন পর্যন্ত খাজনার রশিদ।
(চ) চেয়ারম্যান প্রদত্ত পরিচয়পত্র।
(ছ) পাসপোর্ট সাইজের ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত।
(জ) ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা মূল্যের নন জুডিশিয়াল ষ্ট্যামেন্প অঙ্গীকারনামা।
(ঝ) ওয়ারিশান সদনপত্র।
(ঞ) মাঠ পর্চা।
প্রশ্নঃ পুরাতন এলএ কেসের বিভিন্ন তথ্যাদি কিভাবে পাওয়া যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে রাজস্ব মহাফেজ খানার মাধ্যমে ইনফরমেশন স্লিপ দাখিল করতে হবে।
প্রশ্নঃ প্রত্যাশী সংস্থা কর্তৃক জমি অধিগ্রহণের বিষয়ে কি কি কাগজপত্র দাখিলের প্রয়োজন?
উত্তরঃ ১৯৮২ সনের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল মোতাবেক নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে-
(ক) প্রত্যাশী সংস্থার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন পত্র।
(খ) ন্যূনতম জমির প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রত্যয়ন পত্র।
(গ) প্রস্তাবিত জমির দাগ সূচী।
(ঘ) লে-আউট প্ল্যান।
(ঙ) সর্বশেষ জরিপের নক্সায় প্রস্তাবিত জমির সীমানা লাল কালি দ্বারা চিহ্নিত করতে হবে।
(চ) নির্ধারিত ছকে বর্ণনা।
(ছ) পৌরসভার অনাপত্তি পত্র।
(ঝ) প্রকল্পের জন্য আর্থিক মঞ্জুরী কিংবা বাজেট বরাদ্দ সংক্রান্ত পত্র।
|